বুম...বুম...বুমরা
আগুন জ্বালছেন বুমরা। এবার ফিরিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওপেনার কুইন্টন ডি কককে। তিনিও বুমরার বাইরের বল খোঁচা দিয়ে তৃতীয় স্লিপে কোহলির হাতে জমা পড়ে গেলেন। ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে ২৬ রান তুলল। ক্রিজে ফাফ আর ফান ডার ডাসেন। ভারত রীতিমতো চালকের আসনে। বুমরা ফুল ফোটাচ্ছেন আজ। শুরুতেই চাপে প্রোটিয়া। বুমরা-কুইন্টন কিছুদিন আগেই কাঁধে কাঁধ মিলিয়ে আইপিএলে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। দলকে জিতিয়েছেন ট্রফিও। ফলে বুমরার ভালভাবে জানেন ডিককের কোথায় সমস্য়া!

Comments
Post a Comment