Assam NRC Final List Highlights: জাতীয়তাবাদ ও ভিনদেশিদের প্রতি ঘৃণা এক নয়, রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে মন্তব্য থারুরের
NRC Assam Final List: অবশেষে আজ প্রকাশিত হল অসমে জাতীয় নাগরিকপঞ্জীর (এনআরসি) চূড়ান্ত তালিকা। সকাল ১০টায় প্রকাশিত হল এনআরসির চূড়ান্ত তালিকা।
Assam News : আসামে জাতীয় নাগরিকপঞ্জীর (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশিত হল শনিবার। এদিন সকাল ১০টায় প্রকাশিত হয়েছে এনআরসির চূড়ান্ত তালিকা। এনআরসি সেবা কেন্দ্র ও সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই তালিকা। জানা যাচ্ছে, এনআরসি চূড়ান্ত তালিকায় ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জনের নাম। মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬৬১। উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (এনআরসি-র) তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় ৪০ লক্ষ আবেদনকারীর নাম। চলতি বছরেও প্রায় ১ লক্ষ ৩০ হাজার আবেদনকারীর নাম বাদ পড়ে। এরপরই এই বিপুল জনগোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে সামাজিক রাজনৈতিক স্তরে বিস্তর বিতর্ক দানা বাঁধে। তবে খসড়া তালিকা দেখে আশঙ্কিত হতে নিষেধ করে সরকার। এদিন শেষ পর্যন্ত প্রকাশািত হল আসাম নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। এদিকে, এনআরসি তালিকা প্রকাশকে ঘিরে যাতে কোনওরকম অশান্তির আবহ তৈরি না হয়, সে কথা মাথায় রেখে আসামজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এনআরসি তালিকায় নাম উঠেছে কি না তা এনআরসি সেবা কেন্দ্র অথবা সার্কেল অফিসারের অফিস কিংবা ডেপুটি অফিসারের অফিসে গিয়ে দেখা যাবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে এই তালিকা দেখা যাবে (ছুটির দিন বাদে)। www.nrcassam.nic.in অথবা www.assam.mygov.in ওয়েবসাইটে লগ ইন করেও দেখা যেতে পারে চূড়ান্ত তালিকা। এই দুই ওয়েবসাইটের “Supplementary Inclusions/Exclusions Lists (Final NRC) status” লিঙ্কে ক্লিক করে টাইপ করতে হবে আবেদনকারীর অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর (এআরএন)। এর মাধ্যমেই জানা যাবে তালিকাতে সংশ্লিষ্ট আবেদনকারীর নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা। ঠিক কীভাবে দেখবেন এনআরসি তালিকা, বিশদে জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া।
]এনআরসি প্রক্রিয়া ঠিক কী?
এনআরসি হল একটি স্বাধীন ও প্রযুক্তি পরিচালিত প্রক্রিয়া যার মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত করা যাবে। এ প্রক্রিয়া চালিত হচ্ছে সরাসরি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। কিন্তু এনআরসির নিয়মানুসারে কোনও ব্যক্তি যদি বিদেশি ট্রাইবুনাল দ্বারা বিদেশি হিসেবে চিহ্নিত হয়ে থাকেন, কোনও ব্যক্তি যদি স্থানীয় নির্বাচনী আধিকারিক দ্বারা ডি ভোটার বলে চিহ্নিত হয়ে থাকেন অথবা যদি কোনও ব্যক্তি বা তাঁর উত্তরসূরীর যদি লিগ্যাসি সংক্রান্ত বিষয় বিদেশি ট্রাইবুনালে মুলতুবি থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এনআরসি আপডেট প্রক্রিয়া থেকে বাদ রাখা হবে। আরও পড়ুন: ভারতীয় নাগরিক কারা? কীভাবে তা স্থির করা হয়?
Comments
Post a Comment