Skip to main content
মালদা বড়কোল প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড ডে চুরি
মালদা বড়কোল প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড ডে চুরি;
পুরাতন মালদা মহিষবাথানি গ্রামপঞ্চায়েতের বড়কোল প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড ডে চুরি। নিম্মমানের মিড ডে তুলে দেওয়া হচ্ছে শিশুদের।দিনের পর দিন বিদ্যালয়ে অনুপস্থিত থেকে একদিন বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় সহি এমন সব একাধিক ইস্যু নিয়ে অভিভাবকদের ক্ষোভের মুখে বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের।বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষককে ধরে বেধড়ক পেটালো অভিভাবকেরা।
শিশুদের পঠন পাঠন কাযর্ত শিকেয়ে তুলে প্রধান শিক্ষককে কড়া হল চরম হেনস্থা।শুধু অভিভাবক নয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কুমার ঝার বিরুদ্ধে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরও সরব হয়েছেন। তাঁরা জানান দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে।
অভিভাবকদের ধৈর্য্যের বাঁধ ভেঙে যাওয়াটা স্বাভাবিক। অভিযুক্ত প্রধান শিক্ষক রাজীব কুমার ঝা ঘটনা নিয়ে কোন প্রতিক্রিয়া দিতে চান নি। তবে বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে। জানাবেন বলে জানান।
Comments
Post a Comment