ইসরোর চন্দ্রযান ২ সম্পর্কে কিছু অজানা তথ্য একনজরে

ইসরোর চন্দ্রযান ২ সম্পর্কে কিছু অজানা তথ্য একনজরে

আজ মধ্যরাতে ফের এক নতুন স্বপ্নকে ছুঁতে চলেছে চন্দ্রযান ২। এই যানের মাধ্যমেই এবার চাঁদের মাটিতে পাা রাখতে চলেছে এই যান। মঙ্গলবার চাঁদের দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান। এদিন ভোর ৩টে ৪২ মিনিটে ডি অর্বিটিং এর প্রক্রিয়া সম্পন্ন হয়। ম্যানুভারিংয়ের সময় লেগেছিল ৯ সেকেন্ড। এরপর আজ গোটা দেশের নজর শেষ পর্যায়ের অরবিটিং শেষ করে কিভাবে চন্দ্রযান ল্যান্ড করে চাঁদের বুকে। একনজরে দেখে নেওয়া যাক ভারতের চন্দ্রাভিযান সম্পর্কে কিছু অজানা তথ্য।

চাঁদের দক্ষিণ প্রান্তে চন্দ্রযান
'বিক্রম' মডিউলের দ্বারা চন্দ্রপৃষ্ঠে সফ্ট ল্যান্ডিং রয়েছে ভারতের চন্দ্রযানের মিশনে। আর এমন ইতিহাসের দিনে নজির গড়ে এই প্রথমবার চাঁদের দক্ষিণ প্রান্তে নামতে চলেছে চন্দ্রযান ২। 'ঘরোয়া' এক প্রযুক্তিতে অত্যন্ত কম খরচে এমন মিশন চাঁদে আর দেখা যায়নি।
মোদী আজ উপস্থিত থাকবেন এই ঘটনাকে সোজাসুজি ইসরো থেকে দেখতে
ইতিহাস ছুঁতে চলা এই ঘটনাকে বেঙ্গালুরুতে ইসরোর সদর দপ্তরে বসে বাকী বিজ্ঞানীদের সঙ্গে তিনি চাক্ষুষ করবেন বলে জানা গিয়েছে। এদিন মাঝরাতে চাঁদের মাটি ছোঁয়ার কথা চন্দ্রযান দুইয়ের। তার আগেই রাতে প্রধানমন্ত্রী পৌঁছে যাচ্ছেন বেঙ্গালুরু।

কোন খোঁজে বেরিয়েছে 'চন্দ্রযান ২'!
চন্দ্রযান ২ এর মূল লক্ষ্য হল , চাঁদের মাটিতে খনিজ সম্পদের খোঁজ। পৃথিবীর খণিজ সম্পদ যেখানে শেষ হতে চলেছে , সেখানে এই চন্দ্রযান ২ চাঁদের মাটি থেকে কোনও খণিজের সন্ধান পাওয়া যায় কি না, তারই খোঁজ ইসরো-র। আর ভারতের এই গোটা প্রজেক্ট , প্রজেক্টকে ঘিরে স্বপ্নের সাফল্য নির্ভর করছে আজ রাতের '১৫ মিনিটের আতঙ্ক ' ঘিরে। যার প্রস্তুতি চাঁদ থেকে অনেক দূরে তামিলনাড়ুর নমাক্কলের মাটিতে ইসরো- সেরে ফেলেছে।

Comments