মোদীকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন ইসরো প্রধান, চন্দ্রাভিযানে বিরহেও সান্ত্বনা
মোদীকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন ইসরো প্রধান, চন্দ্রাভিযানে বিরহেও সান্ত্বনা?
চাঁদ ছুঁতে আর বাকি দু-কিলোমিটার। হঠাৎই বিচ্ছিন্ন হয়ে গেল ল্যান্ডার বিক্রমের সঙ্গে ইসরোর বিজ্ঞানীদের সমস্ত যোগাযোগ। ১৫ মিনিট বিভিন্ন উপায়ে যোগাযোগের চেষ্টা করেও শেষ রক্ষা হল না। তা দেখে নিজেকে স্থির রাখতে পারেননি ইসরো প্রধান। হাউ হাউ করে কেঁদে ফেলেন তিনি। আবেগপ্রবণ মোদী তখন ইসরো প্রধানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।
বিক্রমের সঙ্গে। তখনও হাল ছাড়েননি।
মোদীর বুকে মাথা, কাঁদছেন শিবান তখন নিঃস্তব্ধ ইসরোর কন্ট্রোল রুম। রাত তখন ২ টো ১৫ মিনিট ইসরো প্রধান হাল ছেড়ে দিলেন। কান্না ভেজা ধরা ধরা গলায় বললেন, না, কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এটুকু বলেই কান্নায় গলা বন্ধ হয়ে এল তাঁর। মোদীর বুকে মাথা দিয়ে কাঁদছেন ইসরো প্রধান শিবান। আর বলছেন এবারও বুঝি হল না।
কোনওভাবেই যোগাযোগ করা গেল না ইসরো প্রধান এরপর ঘোষণা করেন, বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে ঠিকঠাকই নামছিল। চাঁদ থেকে ঠিক যখন ২.১ কিলোমিটার উপরে তখনই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আমরা সব ডাটা অ্যানালাইসিস করে দেখেছি, কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। সাংবাদিক বৈঠকও এরপর বন্ধ করে দেওয়া হয়।
মোদীর সান্ত্বনা মোদীও তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। শিবান ও বেশ কয়েকজন বিজ্ঞানী তখন মোদীর দিকে এগিয়ে যান। মোদীকে জানাতে গিয়েই কেঁদে পেলেন শিবান। শিবানকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন মোদী। মোদী বলেন, আপনার মনের অবস্থা বুঝতে পারছি। তবে মন শক্ত করুন। সামনের দিকে তাকান। ভবিষ্যতে সাফল্য আসবেই। আমরা চাঁদের পিঠে অবতরণ করতে না পারলেও দু-কিলোমিটার দূরে তো পৌঁছেছি। এটাই বা কম সাফল্য কীসের।
l

Comments
Post a Comment