কী করবেন এবার এই ১৯ লক্ষ মানুষ? উপায় কী?

কী করবেন এবার এই ১৯ লক্ষ মানুষ? উপায় কী?
আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেছেন, এনআরসি তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা আবেদন করতে পারবেন। ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন তালিকাছুটরা। তাঁদের ১২০ দিনের মধ্যে আবেদন করতে হবে। সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, তালিকা থেকে নাম বাদ পড়ার সঙ্গে সঙ্গেই কাউকে বিদেশি হিসেবে গণ্য করা হবে না। এই ট্রাইব্যুনালে আবেদন করে যদি কেউ হেরে যান, তাহলে তাঁরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন। অন্যদিকে, যদি কারও নাম এনআরসি চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে, আবার ট্রাইব্যুনালেও হেরে যান ওই আবেদনকারী, তাহলে গ্রেফতারির মুখে পড়তে পারেন তিনি। আসামের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ‘‘তালিকাছুটদের আইনি সাহায্যের জন্য সবরকম সাহায্য করবে রাজ্য সরকার’’। বিস্তারিত এই প্রতিবেদনে এনআরসিতে বাদ পড়া ১৯ লক্ষের ভবিষ্যৎ কী?uকোথায় কোথায় দেখা যাবে নাম অন্তর্ভুক্তির তালিকা?
এনআরসি-র স্টেট কো-অর্ডিনেটরের দফতর সূত্রে জানা গিয়েছে, নাম অন্তর্ভুক্তির অতিরিক্ত তালিকার হার্ড কপি দেখা যাবে এনআরসি সেবা কেন্দ্র থেকে। পাশাপাশি এই তালিকা অফিস টাইমে দেখা যাবে ডেপুটি কমিশনারের অফিস ও সার্কেল অফিসারের দফতরে।
এনআরসি তালিকা থেকে শিশুদের নামও বাদ পড়বে!
  এনআরসি আপডেট করার নিয়ম অনুসারে কোনও ব্যক্তি যদি বিদেশি ট্রাইবুনালে ট্রাইবুনাল দ্বারা ঘোষিত বিদেশি (ডিএফ) হন, স্থানীয় নির্বাচনী আধিকারিকরা যদি কাউকে সন্দেহজনক ভোটার (ডিভি) বলে চিহ্নিত করে থাকেন, অথবা যদি কোনও ব্যক্তির মামলা বিদেশি ট্রাইবুনালে বিচারাধীন (পিএফটি) থাকে, তাহলে তাঁর বা তাঁর যে সব উত্তরসূরীরা তাঁর সঙ্গে সম্পর্কযুক্ত হিসেবে নিজেদের দেখিয়েছেন (লিগ্যাসি) তাঁদের নাম এনআরসি তালিকার বাইরে থাকবে। বিস্তারিত এই প্রতিবেদনে আসাম এনআরসি: তালিকায় থাকবে না বহু শিশুর নাম

Comments