বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছেন? Photoageing নয় তো!

বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছেন? Photoageing নয় তো!

Skin Care: পরিবেশ দূষণ, চড়া রোদের তাপে তাই অসময়ে ত্বকে বলিরেখা, কালো-সাদা দাগ, কালচে ছোপ, বিবর্ণ ত্বক। রোদের প্রভাবে এই অকালে বুড়িয়ে যাওয়ার নামই ফটোএজিং (photoageing)।কীভাবে একে আটকাবেন? রইল তারই হদিশ-


"কুড়িতেই বুড়ি' তো কথার কথা! এখন জীবন চল্লিশ থেকে শুরু। কিন্তু অনেকেই তার আগেই ভীষণ বুড়িয়ে যান। অন্তর বা অন্দরে নন, বাহ্যিক বা ত্বকের দিক থেকে। পরিবেশ দূষণ, চড়া রোদের তাপে তাই অসময়ে ত্বকে বলিরেখা, কালো-সাদা দাগ, কালচে ছোপ, বিবর্ণ ত্বক। রোদের প্রভাবে এই অকালে বুড়িয়ে যাওয়ার নামই ফটোএজিং (photoageing)।  কীভাবে একে আটকাবেন? রইল তারই হদিশ---

Skin Care: কড়া রোদ ত্বকের পক্ষে ক্ষতিকর
সৌজন্যে: আই স্টক
অকালবার্ধক্য নিয়ে ডাঃ মনোজ জোহরের মত, "ত্বকে রোদ-জল-বাতাসের প্রভাব পড়বেই। তবে বেশিক্ষণ রোদে যাঁরা ঘোরেন, তাঁদের ত্বকে এই ছাপ একটু বেশিই পড়ে। তাঁরা দ্রুত বুড়িয়ে যান। বয়সের আগেই। কারণ, সূর্যের অতিবেগুনি রশ্মি। তাই পরিবেশের দূষণ থেকে যত দূরে থাকবেন, যত কম রোদ লাগাবেন ভালো থাকবে আপনার ত্বক।"

জেনেন নিন লক্ষ্ণণ

  • বলিরেখা
  • কালচে ছোপ
  • বিবর্ণ ত্বক
  • হলদেটে ছিট ছিট দাগ
  • কালশিটে দাগ
  • ত্বকের ওপর পুরু আস্তরণ
এই লক্ষণগুলো দেখা যায় যেখানে রোদ লাগে সরাসরি। যেমন, মুখ, গলা, হাতের পাতা বা হাতে।

কীভাবে ফটোএজিং কমাবেন?

কিছু সাধারণ উপায় অবলম্বন করলেই কিন্তু এই অকালবার্ধক্য আটকানো সম্ভব। জেনে নিন, কী কী উপায় অবলম্বন করলে আপনি থাকবেন ভরা যৌবনা:

  1. 1  বাইরে বেরোনোর আগে যতটা সম্ভব গা-ঢাকা পোশাক পরুন। 

  1. সানস্ক্রিন ছাড়া বাইরে ভুলেও নয়। 

  1. 3  দুপুরের রোদ এড়িয়ে চলুন।
  1. 4  রোদ থেকে বাঁচতে ছাতা, টুপি সঙ্গে রাখুন।
  2. 5  হালকা রঙের এবং মেটিরিয়ালের পোশাক পরুন।


  1. সানস্ক্রিন ছাড়া একেবারেই বাইরে নয়
    সৌজন্যে: আই স্টক"এই সমস্যা আপনার ত্বকেও দেখা গেলে আজ থেকে শুরু করুন যত্ন নিতে। রোজ পর্যাপ্ত পরিমাণে ঘুমোন। প্রচুর জলপান করুন। স্বাস্থ্য ও পুষ্টিকর ডায়েট খান।  মদ্যপান, ধূমপান এবং জাঙ্ক ফুড নৈব নৈব চ। নিয়মিত যোগব্যায়াম করুন। এগুলি অবশ্যই প্রাথমিক পদক্ষেপ। পাশাপাশি, খুব বেশি রোদে ঘোরাঘুরি করবেন না।বাইরে বেরোনোর আগে মনে করে সানস্ক্রিন মাখুন। গা-ঢাকা পোশাক, ছাতা, টুপি ব্যবহার করুন রোদে বেরোনোর সময়। দুপুরের রোদ যত কম লাগাবেন ততই মঙ্গল। তার সঙ্গে মন খুলে হাসুন। দুশ্চিন্তা কমান। আপনি ষাট বছরেও মাত্র ২৬!" জানিয়েছেন ড. মনোজ।
  2. প্রস্রাবে জ্বালা, কষ্ট? Dysuria নয় তো!


Comments